শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

আগামী নির্বাচন কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ত্রের চেয়ের ভয়াবহ হুমকি : প্রধান নির্বাচন কমিশনার

রিপোটারের নাম / ৭৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অস্ত্রের চেয়ের ভয়াবহ হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল বা অপতথ্য ছড়ানোর বিষয়টি আমাদের ভাবাচ্ছে। আগামী নির্বাচনকালে অপতথ্যের বিস্তার এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। আমরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এসমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছি। এটি আধুনিক যুগের আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়ে মারাত্মক। সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষকে সচেতন করতে এবং এ সমস্যা সমাধানে প্রচলিত গণমাধ্যমগুলোর সহায়তা প্রয়োজন। একই সাথে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে গণমাধ্যমের ভূমিকা দরকার।

 

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। তবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে এ চ্যালেঞ্জ উতরাতে পারবো বলে বিশ্বাস আছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সারাদেশে সম্ভাব্য আইনশৃঙ্খলাজনিত হুমকিগুলো পর্যালোচনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন আশঙ্কা থাকলে তা মোকাবেলার প্রস্তুতি আমাদের থাকবে। ২০২৪ এর ৫ আগস্ট ও তার ঠিক পরের সময়টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ছিলো। কিন্তু এখনকার পরিস্থিতি সে সময়ের তুলনায় অনেক ভালো। নির্বাচনের তারিখ আসতে আসতে পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা করা যায়।

 

ব্রিফিংকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ