শিরোনাম
রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। 
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

চন্দনাইশ হাশিমপুর এলাকায় সড়ক পথ দখলের অভিযোগ, সহকারী কমিশনার (ভূমি)’র প্রদক্ষেপ

রিপোটারের নাম / ২৫৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ উপজেলার হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় চলাচলের সড়ক পথ কেটে এক পাশে পুকুর খনন ও অপর পাশে গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় জনৈক খায়ের আহমদ বাদী হয়ে সম্প্রতি ৪ জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ার দিয়ে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। ১৮ জুন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক সরেজমিনে উপস্থিত হয়ে অভিযুক্তদের সতর্ক করেন। সে সাথে অবৈধ দখল ছেড়ে দিয়ে চলাচলের সড়ক পথটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য যে খুনিয়া পাড়ার এই সড়ক দিয়ে ১৫ পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ৫’শতাধিক মানুষ চলাচল করে থাকে। স্থানীয়রা সড়কটি সংস্কারের জন্য হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাকের সুদৃষ্টি কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;