শিরোনাম
জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

আগামী সেপ্টেম্বর থেকে রাজধানীতে পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে : কাদের

রিপোটারের নাম / ৫৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক: সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে রাজধানীতে পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে। আর নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে। শনিবার (২০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে এই পাতাল রেল।

ওবায়দুল কাদের বলেন, ‌‘প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত আটটা ৪০ মিনিট পর্যন্ত চলবে।’

তিনি আরও বলেন, ‘ইজতেমা চলাকালে মেট্রোরেলের সময় বাড়ানোর হবে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, বইমেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।’

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।’

ব্রিফিংয়ের আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ