শিরোনাম
দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

আজ শপথ নেন সংসদ সদস্যরা ।

রিপোটারের নাম / ৬৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে নতুন সংসদ সদস্যরা এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

এ ছাড়া ১৪-দলীয় প্রার্থী বরিশাল-২ আসন থেকে জয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসন থেকে জয়ী এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।

বুধবার বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং জাতীয় পার্টির সদস্যদের ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে শপথ পড়াতে হয়।

সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর স্পিকার নির্বাচিত অন্যদের শপথ পড়ান।

 

শপথ শেষে সব সদস্য শপথপত্রে স্বাক্ষর করেন। শপথ শেষে সরকারি দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;