শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

আনোয়ারায় ইয়াবা নিয়ে আটক নারী,পলাতক স্বামী

রিপোটারের নাম / ৫০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারায় ১৬০ পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র (চাকু) ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

রবিবার (৯) ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন সেনাবাহিনী।

 

আটককৃত মোছাঃ রাবেয়া খাতুন (৬০) উপজেলা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী। স্বামী ও স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছে।

 

সেনাবাহিনী সুত্রে জানায়, নিজ বসতঘরে ইয়াবা বেচাকেনা করে আসছে স্বামী ও স্ত্রী। এমন অভিযোগ পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। এসময় তাদের বসতঘর ঘেরাও করা হয়। টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউছুপ পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার স্ত্রীকে আটক করা হয়। পরে বাসা তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন, ইয়াবা বিক্রয় এর সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪টি (চাকু) এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ