শিরোনাম
চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন

রিপোটারের নাম / ৪৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

 

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মকান্ড পরিচালনার লক্ষে ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন করা হয়েছ।

শুক্রবার (২৯) নভেম্বর দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড়ের অস্থায়ী কার্যালয়ে আনোয়ারা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠণের লক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক পূর্বদেশ ও আমার দেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুরকে সভাপতি ও সিপ্লাস টিভির আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুর (সকালের সময় ও বাংলাধারা), যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরাফাত (দৈনিক ঢাকা প্রতিদিন ), সাংগঠনিক সম্পাদক মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া ও বিজয় টিভি), অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, (আজকের দর্পণ ও এইচটি বাংলা), প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম, (দৈনিক সময়ের কাগজ), দপ্তর সম্পাদক মো. আতিকুল হা-মীম (সিএইচডিনিউজ-২৪ ), সদস্য শাহরিয়ার ইমন ( দৈনিক আলোকিত বাংলাদেশ), এম এ আজিজ (ঢাকা পোস্ট) ও মো. নুরুল করিম, (দৈনিক আমাদের নতুন সময়)।

নবনির্বাচিত সভাপতি খালেদ মনছুর বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অবহেলিত ও অবমুল্যায়িত। দক্ষ নেতৃত্বের অভাব, ফ্যাসিস্ট সরকারের লেজুড়বৃত্তি ও অনৈক্যের কারণে সুযোগ থাকা সত্ত্বেও তাদের কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়। আজকে তরুন সাংবাদিকদের প্লাটফর্ম “আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি” সাংবাদিকদের ঐক্য নিশ্চিত করাসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;