শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কক্সবাজার রেলওয়ে স্টেশন নিয়ে গান গাইলেন পুলিশ কর্মকর্তা মোজাহেদ!

রিপোটারের নাম / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক : মোজাহেদ হাসান।সিএমপির হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

পেশায় পুলিশ হলেও নেশা গান গাওয়া। বিভিন্ন মাধ্যমে গেয়েছেন গান, গেয়েছেন চলচ্চিত্রেও।

 

সম্প্রতি টানেল নিয়ে গান গেয়ে ইতিমধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না নিতেই রেলগাড়ি করে প্রিয়জনদের নিয়ে কক্সবাজারে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আবারো নিজের লেখা ও সুরে আঞ্চলিক ভাষায় নিজেই গাইলেন ” রেলত চরি বুডুর গরি- হাসসোবাজার বেড়ায় যনা” শিরোনামের একটি আঞ্চলিক গান। গানটি ইতিমধ্যে “মোজো ম্যালোডি নামক নিজেকে “ইউটিউব চ্যানেলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল নিয়ে গান লিখে আলোচনায় এসেছিলেন কক্সবাজারের দ্বীপকন্যাখ্যাত কুতুবদিয়ার সন্তান মোজাহেদ হাসান। ছেলেবেলা থেকেই গান ও সুরের সঙ্গে দারুণ সখ্যতা তার। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিজের লেখা গান গেয়েছিলেন নিজেই সুর দিয়ে। আর সেই গান গেয়ে একাধিকবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছিলেন তিনি। সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর হাতে।

 

কক্সবাজার রেলওয়ে স্টেশন নিয়ে গান লিখার পরিকল্পনা কিভাবে আসলো জানতে চাইলে মোজাহেদ বলেন,সুরের প্রতি অনুরাগ থেকেই তিনি রাষ্ট্রের একটু গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বশীল অবস্থানে থেকেও সুর আর স্বরকে খুব স্বযত্নেই আগলে রেখেছেন।

 

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি দ্বীপকন্যা খ্যাত কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে মোজাহেদ হাসানের জন্ম। তিনি সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করে পুলিশ বাহিনীতে ২০১০ সালে বহিরাগত ক্যাডেট এস আই হিসেবে যোগদান করলেও ২০১৮ সালে পুলিশ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করে এখন সিএমপি হালিশহর থানার ওসি (তদন্ত) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহার পিতা কুতুবদিয়ার বড়ঘোপ আওয়ামীলিগের আমৃত্যু সভাপতি ছিলেন। তার সুরের হাতে খড়ি প্রয়াত সিরাজুল ইসলাম মধুর কাছে হলেও পরবর্তীতে খালেদ চৌধুরী, সোহরাব খান, ওস্তাদ শ্রী সুরবন্ধু অশোক চৌধুরী সর্বশেষ শুদ্ধ সুরের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নেন। তিনি কৃতজ্ঞতা চিত্তে সবার উদ্দেশ্যে বলেন ” শুদ্ধ সুর ও প্রমিত স্বরের সাথে থাকি – নিজেদের পরিবেশ মিলেমিশে সুন্দর রাখি”

 

এছাড়া উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে ‘ওরে ও সুন্দরী হডে তোঁয়ার বাড়ি’ শিরোনামে গান লিখেছেন তিনি। চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লেখা ওই গানের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। রোমান্টিক ওই দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কনা ও মোজাহেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;