শিরোনাম
শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের উদ্যোগ সিটি ব্যাংকের

রিপোটারের নাম / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে সিটি ব্যাংক তার কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের এক যুগান্তকারী উদ্যোগ ঘোষণা করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যার সঙ্গে আগামী নতুন বছরে ইনক্রিমেন্ট ও বোনাস যোগ দিলে ২০২৫ সালের শেষ নাগাদ আজকের থেকে ব্যাংকটির বার্ষিক বেতন ব্যয় বাড়বে মোট ৩০০ কোটি টাকা। এর ফলে আগামী বছরেই এ ব্যাংকের মোট বেতন বার্ষিক ১ হাজার ২১০ কোটি টাকায় পৌঁছাবে।

সম্প্রতি সেরেব্রাস কনসালট্যান্টস লিমিটেডের চালানো এক সমমানের ব্যাংকসমূহের সঙ্গে মিলিয়ে করা জরিপের ফলাফলের ভিত্তিতে সিটি ব্যাংক তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য এই বেতন সমন্বয় করলো। বাজারের সঙ্গে বেতনের এই সামঞ্জস্য আনয়নে যে-সকল কর্মীর বর্তমান বেতন বাজারের মানের তুলনায় উল্লেখযোগ্যরকম কম ছিল, তাদের বেতন উচ্চ শতাংশে বৃদ্ধি পেলো , আর যাদের বেতন বাজার গড়ের কাছাকাছি ছিল, তাদেরটি তুলনামূলক কম বাড়লো।

ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার থেকে নিয়ে সিনিয়র একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সকল পদে বেতন বাড়ল ১০ থেকে ৫০ শতাংশ, যা গড়ে ২৩ শতাংশ। এই প্রকল্পের আওতায় সিটি ব্যাংকের সকল কর্মীর অবস্থান নির্বিশেষে সর্বনিম্ন বেতন বেড়েছে ১০ হাজার টাকা; আর সর্বোচ্চ বেড়েছে ৬০ হাজার টাকা পর্যন্ত।

ব্যাংকের সাপোর্ট স্টাফ, আউটসোর্সড স্টাফ ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া স্টাফরাও এই বিশেষ বেতন বৃদ্ধি পাওয়া কর্মীদের তালিকায় আছেন। এই নতুন বেতন কাঠামো ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। ব্যাংকের কর্মীগণ নভেম্বর মাসের বকেয়াসহ ডিসেম্বর মাসে এ নতুন বেতন প্রাপ্ত হবেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আমাদের কর্মীরা সিটি ব্যাংকের মেরুদণ্ড। বাজারের অবস্থার সাথে বেতন-ভাতা সমন্বয় করে আমরা আমাদের ব্যাংকটিকে দেশের সেরা কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রাখি।

সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাসরুর আরেফিন উল্লেখ করেন, ব্যাংকের মুনাফা অনেক বেড়েছে। আমি এমডি হওয়ার আগের ৬৯৯ কোটি টাকার পরিচালন মুনাফা এবার ২০০০ কোটি টাকার বেশ ওপরে চলে যাচ্ছে। তাই এটা এখন আমাদের কর্মীদের নৈতিক অধিকার যে, তারা পরিবার পরিজন নিয়ে আরও ভালো থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ