শিরোনাম
পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

খেলাপি ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলেছে ব্যাংক এশিয়া।

রিপোটারের নাম / ৮০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক :খেলাপি ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ নিলামে তুলেছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানটির নাম পারটেক্স কোল লিমিটেড। খেলাপি এ প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১১৬ কোটি টাকা।

সম্প্রতি ব্যাংক এশিয়ার মহাখালী শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারটেক্স কোল লিমিটেড ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করেনি। ফলে ঋণটি ডিফল্ট বা খেলাপি হয়ে গেছে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। ঋণ শ্রেণিকরণ হওয়ার পর আইন অনুযায়ী বন্ধকি সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া।

নিলাম বিজ্ঞপ্তিতে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোলের ৫০ শতাংশ মালিক। নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে মোট ২৫৯ দশমিক ৩৬ শতক জমি ও বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদ ঢাকা ও গাজীপুরে অবস্থিত। আগামী ৩ আগস্ট পর্যন্ত এসব সম্পদের দরপত্র জমা দেওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ