শিরোনাম
গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের।

রিপোটারের নাম / ৫০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক: গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্প‌তিবার (৫ সে‌প্টেস্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

বৈঠক শে‌ষে সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন, গণ’র (গণমানুষ) ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়-অবিচার হয়েছে, সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ