শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি 

রিপোটারের নাম / ৭০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক: মাত্র ৪৮ বছর বয়সেই চলে গেলেন হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ বিকাশ শেঠি। ‘কিঁউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কাসৌটি জিন্দেগি কি’, ‘কহিঁ তো হোগা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

 

জানা গেছে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই মারা যান এই অভিনেতা। ফলে চিকিৎসার কোনরকম সুযোগই মেলেনি বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

 

বিকাশের মৃত্যু নিয়ে তার পরিবারের তরফে এখনও কোনরকম বিবৃতি মেলেনি। তবে মাস দুয়েক সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ ছিলেন না বিকাশ। তার মৃত্যুর খবরে স্তম্ভিত অনুরাগীরা।

 

২০০০-এর দিকে মডেলিং জগতের পরিচিত নাম ছিলেন বিকাশ। এরপর ২০০৩ সালের দিকে ছোটপর্দায় অভিষেক হয় তার। একাধারে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সেই সঙ্গে একাধিক হিট বলিউড ছবিরও অংশ থেকেছেন অভিনেতা। যার মধ্যে অন্যতম ‘কাভি খুশি কাভি গম’। ছবিতে কারিনা অর্থাৎ পু-এর বন্ধু রবির চরিত্রে দর্শক দেখেছিল প্রয়াত অভিনেতাকে। এছাড়াও অর্জুন রামপাল-দিয়া মির্জা অভিনীত ‘দিওয়ানাপান’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ।- টাইমস অব ইন্ডিয়া


এই ক্যাটাগরির আরো সংবাদ

;