শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

রিপোটারের নাম / ৫২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

 
এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে “2025 International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE-2025)”  শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ২০২৫ খ্রি: বিকাল ৫.০০ ঘটিকায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর চিফ টেকনিক্যাল অফিসার জনাব ইখলাস উদ্দিন আহমেদ। কনফারেন্স টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব জোবাইদা আখতার ।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে সর্বমোট ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেন। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই কনফারেন্সে জমাকৃত ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয়। এতে স্পন্সর হিসেবে ছিলো ইউজিসি, বিডিরেন, ব্রাকনেট, বিডি অ্যাপ্স ও নেসলে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;