শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ছাতকে পুলিশের হাত থেকে ডাকাত পলাতক

রিপোটারের নাম / ৮৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

সিলেট ব্যুরো  :  ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেলো আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের এ কুখ্যাত ডাকাত। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লা ওরফে কাটা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি,খুন, রাহাজানি,অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, পলাতক আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের হায়দুরপুর গ্রামের বাজারে জাহিদপুর পুলিশ ফাড়ির এ এস আই সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আসামী শামীম স্থানীয় বাজারে ক্যারাম খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তার এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় পুলিশের সাথে দস্তাদস্তি শুরুহয়। দস্তাদস্তির একপর্যায়ে আসামী শামীম হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে এএসপি রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে পলাতক আাসামীর খোজে বিভিন্ন এলাকায় সারাশি অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করে যায়নি। তবে রাত ২টার দিকে হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়রা সার্কেল রণজয় চন্দ্র মল্লিক এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে , তাকে দ্রুত গ্রেফতারে সর্বত্র অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ