শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ছাতকে হাবিব উল্লা জামেয়া ইসলামীয়া তাতিকোনা মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাতিকোনায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাবিব উল্লা জামেয়া ইসলামীয়া তাতিকোনা মাদ্রাসায় পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলহাজ্ব তোতা মিয়া শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সভাপতি এড. রেজাউল করিম তালুকদার ও মাদ্রাসার মুহতামিম হাফিজ আলী হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী অফিসার ও ছাতক পৌরসভার প্রশাসক মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ, রাধানগর দাখিল মাদ্রাসার সুপার সামছুল কবির চৌধুরী। অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া, শফিক মিয়া, আলহাজ্ব সৈয়দ মুজিবুল হক, মোঃ লাল মিয়া, কামরুল ইসলাম তালুকদার, মোঃ আব্দুল আউয়াল, নজরুল আলম তালুকদার, গোলাম রৌফ, জিল্লুর রহমান তালুকদার, আনোয়ারুল করিম তালুকদার, তাতিকোনা মাদ্রাসার ইমাম ও খতিব মাও. লুৎফুর রহমান, হাফেজ দেলোয়ার হোসেন, ০৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, আজহার আলম, সামছু মিয়া, জাহির মিয়া, আশিক আলী, আমিন মিয়া, চেরাগ আলী, ওবায়দুল করিম তালুকদার রাহাত, ময়নুল ইসলাম, সৈয়দ সিরাজুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে ক্রেষ্ট ও ফুলের তুড়া দিয়ে বরণ করেন বিশেষ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ তরিকুল ইসলাম বলেন দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের জরুরতের কথা আমাকে জানিয়েছেন। আমি মাদ্রাসায় একটি ডিপ টিউবয়েল ও কিছু ঢেউ টিন দেওয়ার আশ্বাস প্রদান করছি। পরে মাদ্রাসার অফিস কক্ষে স্বাক্ষর বইতে স্বাক্ষর প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ