শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

জামালপুরে অর্ধলক্ষ লোক নিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী রেজনুর বিজয় দিবসের র‍্যালী 

রিপোটারের নাম / ৫২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

 

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি :১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে প্রায় অর্ধলক্ষ লোক নিয়ে বিজয় র‍্যালী করলেন জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও প্রার্থীর কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন।

 

২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে এ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড় (বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর) গিয়ে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

 

সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আক্তার প্রমুখ।

এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আজকে যে শোভাযাত্রার মাধ্যমে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

তিনি আরও বলেন, আাগমী ৭ জানুয়ারি আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই পরিশ্রম স্বার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি ভোটারদের ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ