শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

তারুণ্যের সমাবেশ উপলক্ষে হাটহাজারীতে সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

রিপোটারের নাম / ৭০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩

 

আজ হাটহাজারী উপজেলায় আগামী ১৪জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আকবর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব আহসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক (সহ সভাপতির পদ মর্যাদা), যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ উল্লাহ্ চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খাঁন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ইউসুফ তালুকদার, ফোরকান ইকবাল, এরশাদ মির্জা, শাওন রকি, ইমরান চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, ইলিয়াস মেহেদী এবং আরেফিন সাইফুল সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন আগামী ১৪জুন চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ থেকে সিদ্ধান্ত দিবে আগামীর জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের গনতন্ত্র রক্ষায় নেতৃত্বে দিবেন তরুণ ভোটাররা এবং সেই ভোট বিপ্লব হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

প্রধান বক্তার বক্তব্যে ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন বলেন, আগামী ১৪জুন থেকে চট্টগ্রাম সহ সারাদেশে যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই আন্দোলন হচ্ছে যারা নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগের আন্দোলন। তারুণ্যের ভোট বিপ্লবের মাধ্যমে আগামীতে তারুণ্যের জয় হবে বলে আমি আশাবাদী।


এই ক্যাটাগরির আরো সংবাদ