শিরোনাম
লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

রিপোটারের নাম / ১০৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার তিনি ব্যাংকের পগরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

 

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।

 

নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এ পদে নিযুক্ত করা হয়।

 

তবে চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে ডেকে পদত্যাগ করতে বলেন। তখন থেকেই তার পদত্যাগের বিষয়ে আলোচনা চলছিল। এদিকে, ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

 

সূত্র জানায়, পদত্যাগ না করে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিভিন্ন পক্ষের সঙ্গে লবিং শুরু করেন। এরই মধ্যে গত ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে। পরদিন ১৬ জুলাই বিএফআইইউ ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত আগস্ট থেকে এ পর্যন্ত ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংক থেকে কী কী সুবিধা নিয়েছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। বিশেষভাবে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের ব্যয়ও খতিয়ে দেখা হয়—তিনি ওই সফরে ব্যাংকের অর্থ ব্যবহার করেছেন কিনা এবং করলে কোন খাতের নামে করেছেন, তা যাচাই করা হয়।

 

এছাড়া, জানা গেছে যে তিনি ওই সফরের বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি, এমনকি বোর্ডে কোনো মেমোও উত্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানানো হয়েছিল যে, তিনি যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন ইস্যুতে বৈঠক করবেন। তবে ব্যাংকিং নীতিমতে, এমন ধরনের বৈঠকে সাধারণত ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অংশ নেন, পর্ষদ নয়। পর্ষদের ভূমিকা থাকে নীতিনির্ধারণে, ব্যবস্থাপনায় নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ