শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার

রিপোটারের নাম / ২৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

লুৎফুর রহমান শাওনঃ
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ছাতক উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা, জাউয়া বাজার বড়কাপন এলাকায় বসবাসরত দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো সত্যিকারের অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন সহানুভূতিশীল কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ