শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এই ধারণা ভুল : মির্জা ফখরুল 

রিপোটারের নাম / ৩৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বলে যে ধারণা, তাকে ভুল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দুবছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল। ন্যূনতম সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে।

নির্বাচিত সরকারের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং আলোচনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।

 

রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে এবং করছে।

 

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সব মামলা থেকে নাম প্রত্যাহারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

 

গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

 

নেতাকর্মীরা জানিয়েছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব। সেইসঙ্গে সেখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শও দিয়েছেন মির্জা ফখরুল।


এই ক্যাটাগরির আরো সংবাদ