শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিজয়’৭১ সঙ্গীত একাডেমির বর্ণাঢ্য আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোটারের নাম / ৫৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক : গত ২৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৪ টায় চট্টগ্রাম ঐতিহ্যবাহী শিল্পকলা একাডেমিতে মো. জসিম উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে মো. আনিছুর রহমান ফরহাদের সঞ্চালনায় বিজয়’৭১ সঙ্গীত একাডেমির বর্ণাঢ্য আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়। প্রথম অধিবেশনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ মো. আবদুল নুর। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর.কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম, ব্যাংকার শহিদুল ইসলাম রাশেদ। দ্বিতীয় অধিবেশনে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার সজল চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন প্রকৌশলী সোমনাথ দাশ গুপ্ত (রাজু)। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিশুদেরকে মনোজ্ঞ সাংস্কৃতিক শুদ্ধভাবে পরিচালনা করে বাংলার সংস্কৃতিকে বাংলার জমিনে ফুটিয়ে তুলতে পারাটাই হবে বিজয়’৭১ সঙ্গীত একাডেমির প্রত্যয়। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এস.কে পাল সুজন, অনুপ কুমার রাশু পালিত, রোজি চৌধুরী, অঙ্গরাজ সম্রাট, দিলীপ সেনগুপ্ত, অনিক সেনগুপ্ত, অয়ন দাশ, শিল্পী সমীরন পাল, নৃত্য প্রশিক্ষক রাজেশ, মহিলা নেত্রী ডলি, পান্না আক্তার, ঝুমুর প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ