শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্তের কাজ করছে বিসিবি ।

রিপোটারের নাম / ৪১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : নানা আলোচনা আর বিতর্ক দিয়ে শেষ হতে চলেছে বিপিএলের ১১তম আসর। শেষ দিকে আরও একটি কলঙ্ক গাঁয়ে মাখলো ফারুক আহমেদে আমলের প্রথম বিপিএল। স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ক্রিকেটারের উপর। যা নিয়ে বেশ নড়েচড়েই বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 

বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্ত করার জন্য কাজ করছে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (অ্যাকু)। আর তাদের সহযোগী হিসেবে এক স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক প্রেস রিলিজে এই স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যা বোর্ড এবং বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (ACU)-কে নৈতিক বিষয়াদি ও তদন্তে সহায়তা করবে।

 

বিসিবির এই তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ