শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। 

রিপোটারের নাম / ৫৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ছবি: সংগৃহীত

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক ঘটে। জানা গেলো, বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।

শামীম হাসান সরকার ও রাবা খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এলো আরও এক বিয়ের খবর। দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।

 

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিয়ে নিয়ে তাদের মন্তব্য পাওয়া যায়নি। তারা বিয়ে করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

 

জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

 

দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

 

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ