শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

বিসিবি যদি চায় অধিনায়কত্ব করতে রাজি আছি : লিটন

রিপোটারের নাম / ৩৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক হিসেবে দারুণ সফল লিটন দাস। তার নেতৃত্বে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

 

এমন সাফল্যের পর এই ফরম্যাটে তাকে অধিনায়ক করা হবে কি না এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিসিবিও স্থায়ী অধিনায়ক খুঁজছে।

 

গত অক্টোবরে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে দলের বাইরে থাকা শান্তর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

 

তবে টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন।

দেশকে স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার পর লিটন নিজেও স্থায়ীভাবে নেতৃত্ব দিতে রাজি।

 

তবে সিদ্ধান্তের বলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোর্টে ঠেলে দিলেন তিনি। তৃতীয় ম্যাচ শেষে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিসিবি যদি চায় অধিনায়কত্ব করতে রাজি আছি। দ্বিমত থাকার কথা না। এটা উপভোগ করছি।

অধিনায়কত্ব করতে গিয়ে যে সাফল্য পেয়েছেন, সেজন্য দলের বোলারদের কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘বোলাররা ভালো করলে অধিনায়কত্বের কাজটা সহজ হয়ে যায়। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কীভাবে ফিল্ডিং সেটআপ করতে হয়। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। এত দিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বোলাররা যেভাবে সামর্থ্য দেখাচ্ছে তাতে মাঠ নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হচ্ছে। ’

 

নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়েও কথা বলেছেন লিটন। ফর্মে ফিরতে কাজ করছেন বলেও জানালেন তিনি, ‘ব্যাটিং নিয়ে সালাউদ্দিন স্যারের সঙ্গে নিয়মিত কাজ করছি। তিনি সবার সঙ্গে খুবই উন্মুক্ত আলোচনা করেন এবং ছোটবেলা থেকে আমাদের চেনেন। আমার বিশ্বাস, খুব দ্রুতই ফর্মে ফিরতে পারব। ’

 

আজ শুক্রবার সকালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে সফরকারীরা। ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। আর তাতে তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই জিতলো বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ