শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ভূমি উন্নয়ন সচেতনতায় ছাতকে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে ভূমি উন্নয়ন সচেতনতায় ছাতকে তিনদিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন মেলা।

জমি সংক্রান্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলা শুরু হয়েছে।

রোববার (২৫ মে) সকালে ছাতক উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ছাতক উপজেলা ভূমি অফিসের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। উপজেলা ভূমি অফিস সেবা চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

মেলার সঞ্চালনায় ছিলেন প্রধান অফিস সহকারী দেলোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, জারিকারক বাবুল মিয়া, চেইনম্যান আব্দুল হাই সেবা গ্রহিতা ব্যবসায়ী আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

ভূমি মেলাকে ঘিরে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার এবং তথ্য ও সেবা বুথ স্থাপন। এতে সাধারণ জনগণ সহজেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

এই কর্মসূচির আওতায় থাকছে—ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সরবরাহসহ ভূমি-সম্পর্কিত যাবতীয় সেবা।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জনসচেতনতা বাড়বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ