শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মনোহরদী বাসস্ট্যান্ডে জমে উঠেছে গরুর বিশাল হাট, ঈদের আগে শেষ বাজারে ক্রেতা-বিক্রেতার প্রচুর ভিড়

রিপোটারের নাম / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ ,মনোহরদী প্রতিনিধি :  নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে ঈদুল আজহার পূর্বে জমে উঠেছে গরুর বিশাল হাট। নবনির্মিত আন্ডারপাসের উপরে বসা এই হাটে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে পুরো বাজার এলাকা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগে এটিই এই এলাকার শেষ গরুর হাট হওয়ায় উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি ছিল না। নানান প্রান্ত থেকে আসা বড় বড় গরু, মাঝারি ও ছোট গরুতে পরিপূর্ণ হয়ে উঠেছে বাজার।

 

হাটের সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্বে ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। পুলিশ প্রশাসনের বিশাল একটি ফোর্স বাজারে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

 

এছাড়া বাজারের পরিবেশ পর্যবেক্ষণে ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর এবং সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশিদ।

 

এদিকে, বাজার ঘুরে দেখা গেছে—দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। মুহূর্তেই মুহূর্তেই দাম কমছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা। কেউ কেউ জানিয়েছেন, “দাম এখন আমাদের সাধ্যের মধ্যে চলে এসেছে, তবে ভালো গরুর সংকট কিছুটা রয়েছে।”

 

অপরদিকে বিক্রেতারা বা বেপারীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি—“যে দামে গরু কিনে এনেছি, সেই দামও উঠছে না। অনেকেই লোকসান দিয়েই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।”

 

সব মিলিয়ে ঈদের আগে শেষ বাজারটি জমজমাট হলেও ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ