শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মাত্র ২৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

রিপোটারের নাম / ৫৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক:  কিংস্টনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এমন লজ্জাজনক পরাজয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো রোস্টন চেজের দল।

এই টেস্টে একাধিক রেকর্ড ভেঙেছে, আবার নতুন ইতিহাসও গড়েছে।

ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এসেছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের হাত ধরে। নিজের ১০০তম টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট শিকারের রেকর্ড।

ইনিংসে তার বোলিং ফিগার—৭.৩ ওভারে ৬ উইকেট, মাত্র ৯ রান খরচে। সেইসঙ্গে তিনি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকেও পৌঁছেছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৯৯ রানে ৬ উইকেট নিয়ে। শামার ব্রুকস ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। কিন্তু তারা মাত্র ২৭ রানেই থেমে যায়। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের ২৬ রানের ইনিংস এখনও সর্বনিম্ন।

মিচেল স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন স্কট বোল্যান্ড। সিরিজে প্রথমবার দলে সুযোগ পেয়ে তিনি হ্যাটট্রিক তুলে নেন। তার হ্যাটট্রিকের সময় স্কোর ছিল ৯ উইকেটে ২৬। যদিও ইতিহাসের সবচেয়ে কম রানের রেকর্ড তারা স্পর্শ করতে পারেনি, তবে সেই আতঙ্ক ছিল চোখে পড়ার মতো। হ্যাজেলউডও দারুণ বল করেছেন, ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার শূন্য রানে ফিরেছেন সাজঘরে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস টিকেছিল মাত্র ১৪.৩ ওভার। যা আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৭৬ রানের ব্যবধানে।

সিরিজ শেষে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সিরিজ শুরু হবে আগামী ২১ জুলাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ