শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

মাদকসেবীদের আড্ডাখানা এখন শেখ রেহানার বাংলো বাড়িতে ।

রিপোটারের নাম / ৩৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক: শেখ রেহানার বাংলো এখন মাদকসেবীদের আড্ডাখানা গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলোবাড়ি। প্রতিবছর দুই বোন সময় কাটাতে আসতেন এখানে। চলতি বছরও তারা বাংলোতে আসেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জরুরি সভা করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে এক সময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত। বিশাল বাংলোবাড়িটি এখন শিশু-কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

 

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলোবাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে। লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ, টাকাসহ আসবাবপত্র। নষ্ট করে সব ছোটখাটো স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে।

 

 

শুক্রবার সরেজমিন দেখা গেছে, বাংলোর দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট মনিহারি দোকান। এছাড়াও গেটের পাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে সেলুন। কোনো গেট ও পাহারাদার নেই। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় নারিকেল গাছ থেকে কয়েকজন কিশোর ডাব পেড়ে নিয়ে যাচ্ছে। আরেকটু সামনে বিশাল বাংলোবাড়িটির দেখা মিলল। বাংলোটি সম্পূর্ণ পোড়া। দরজা জানালাসহ কোনো আসবাবপত্র নেই। প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন। নিচ তলায় কয়েকজন কিশোর মোবাইলে গেমস খেলছে। দোতলায় কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছেন। ছাদে গিয়ে দেখা যায় কয়েকজন তরুণ খাবার রান্না করছেন। তারা বলেন, আমরা ক্রিকেট ম্যাচ খেলতে এসেছি। খেলোয়াড়রা খেলছে, কয়েকজন রান্না করছি। খেলা শেষে খাওয়া হবে।

 

বাড়িটির সামনে বিশালাকৃতির শান বাঁধানো পুকুর। কয়েকজন পুকুরে নেমে সাঁতার কাটছেন। পুকুরের পশ্চিম পাশে মাঠে যুবকরা ক্রিকেট খেলছেন। পূর্বপাশে দলে দলে ভাগ হয়ে খেলছেন ফুটবল। ফুটবল খেলতে আসা তরুণ সাইফুল ইসলাম বলেন, আমাদের এখানে কারখানায় ঘেরা ও তেমন কোনো মাঠ নেই। এখানে অনেক জায়গা এবং সুন্দর। এজন্য এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়।

 

এলাকাবাসী জানান, বাংলোবাড়িতে শেখ রেহানা, শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন। মাঝেমধ্যেই রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকত। তখন বাংলোর চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনও দু-এক দিন থাকতেন তারা। সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। মৌচাক এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ ঘুরতে আসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ