শিরোনাম
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

রিপোটারের নাম / ২৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-২২ (২য় বর্ষ) এর মেধাবী শিক্ষার্থী, ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ এর উপর গুপ্ত সংগঠনের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের চিন্হিত করে দ্রুত গ্রেফতারের দাবীতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ হাসান রিয়াদ,যুগ্ম আহবায়ক শামাউন হক রিদয়,বিশাল রহমান,তাকাফুল ইসলাম সৈকত,এস এম সিহাব,আল মোসাদ্দেক রঙ্গন,মারুফ রহমান,মোহম্মদ আলী,সোহান ইবরে শাহিন,ওমর ফারুক,আরিয়ান সজিব,আবির,ইমন,সিয়াম,১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ নেতৃবৃন্দ।

 

লিমন বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য,নর্থ সাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা পারভেজ হত্যাকান্ড এবং কুয়েটের শিক্ষার্থী ইফাজকে হামলা করে আহত করা,রাবিতে বামদলের মিছিলে শিবিরের হামলা এবং চট্রগ্রামে নারীর উপর শিবিরের হামলা এই সব ঘটনা একই সুত্রেগাথা এবং পূর্ব পরিকল্পিত।ছাত্র-জনতার আন্দোলনে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে সেসব ছাত্রদল কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে কিন্তু প্রশাসন ইন্টেরিম সরকার নিরব ভূমিকা পালন করছেন।যদি সকল হত্যাকান্ড ও হামলার বিচার,প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা না হয় অন্যথায় অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

 

লিমন আরো বলেন,সকল হত্যার বিচার দ্রুত করতে হবে,ছাত্রদল ধৈর্য্যের পরিক্ষা দিচ্ছে,ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রসমাজকে সাথে নিয়ে সকল অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ