শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সমাজ সেবায় অবদানের জন্য আব্দুল মতিন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চরমহল্লা ইউনিয়ন একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে একুশের চেতনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ ভি আই পি অডিটোরিয়ামে সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.জসিম উদ্দিনের হাত থেকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি সম্মাননা পদক গ্রহণ করেন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুল মতিন।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে ও সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এবং সাংবাদিক রেজাউল করিম রিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জিয়া আহমদ, বাংলাদেশ সংবাদ পত্র এডিটর এসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সাংবাদিক সাকির আমিন প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জরিপ করে খোঁজে বের করে করোনা, বন্যা ও নানা সামাজিক কর্মকান্ডে তার বিশেষ অবদান থাকায় মোহাম্মদ আব্দুল মতিনকে এ সম্মাননা পদক দেওয়া হয়েছে।
আব্দুল মতিন পর পর দুই দুইবার ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়ন এর ২নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।উনী আগামীতেও সমাজ সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে আগ্রহ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ