শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম / ৩৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

বাবলু তন্তবায় দীপু, ( চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি চা বাগানে অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারী ২০২৬) চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শান্ত মৃর্ধা দীপক, সিনিয়র সদস্য নুর হোসেন, ত্রাণবিষয়ক সম্পাদক বাবলু তন্তবায় দীপু, কার্যকরী সদস্য মহন ভৌমিক ও সজীব তাঁতী শুভ, সততা সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী সদস্য মোঃ ছায়েদ আলি, মানবতার ডাক সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক সুকেশ বাক্তি এবং পাইকপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য বিষু মুন্ডা প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্ড সদস্য বিষু মুন্ডা বলেন, “শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য চা শ্রমিকদের সেবক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

শীতবস্ত্র পেয়ে চা শ্রমিকদের মাঝে আনন্দের অনুভূতি প্রকাশ পায়। তারা বলেন, “শীতবস্ত্র পেয়ে আমরা খুবই খুশি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আরও মানবিক কার্যক্রমের জন্য শুভকামনা রইলো।”

 

উল্লেখ্য, চা শ্রমিকদের সেবক একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো—সদস্যদের মাসিক আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির অর্থ সংগ্রহের মাধ্যমে দেশের বিভিন্ন চা বাগানের অসহায়, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের সহায়তা করা। পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ও সংস্কার, চিকিৎসা সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ