শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সেনবাগ থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সামছু উদ্দিন লিটন / ৩৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর জেলার সেনবাগ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সেনবাগ থানা কমপ্লেক্সের অডিটোরিয়ামে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশের এ এসপি মনিষ দাস।

 

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম।

 

এতে বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন,সাবেক ছাত্রনেতা ভিপি মফিজুল ইসলাম,সেনবাগ প্রেসক্লাবের সহ-সভাপতি এন এইচ সুমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী,বিএনপি নেতা আবুল বাশার লিটন, যুবদল নেতা নুর নবী রাজু, পৌর যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো, সাবেক ছাত্রনেতা দিদার হোসেন সোহাগ,জামায়াত নেতা আবু জাহেদ প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, জামায়াত মেতা হাজী বেলাল হোসেন,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,ইউপি সদস্য ও সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, থানার এস আই, এ এস আই সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা মুক্তভাবে আইনশৃঙ্খলা, মাদক,ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার ইত্যাদি বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন এবং পুলিশ প্রশাসন মনোযোগ সহকারে বক্তব্য গুলো শুনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ