শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিশরের রাষ্ট্রদূত ।

রিপোটারের নাম / ৬১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দুদেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় কার্যক্রম ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করবে। মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি বলেন, মৈত্রী গ্রুপ গঠনের ফলে পারস্পরিক সহযোগিতা এবং সংসদ সদস্যদের সফর ও অভিজ্ঞতা বিনিময়ে দুদেশ উপকৃত হবে।

তিনি বলেন, মিশর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিশরের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, মিশরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, মিশর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিশর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশকে নিজের দেশ মনে হচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে মিশরের অনেক মিল রয়েছে। এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদকে মিশরের পাশে থাকার জন্য আন্তরিক অনুরোধ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ