শিরোনাম
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলেন মেধাবী শিক্ষার্থী বুশরা হানিফ

রিপোটারের নাম / ৫৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলেন পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও সরকারি নিবন্ধিত এনজিও ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান আবু হানিফা নোমানের মেয়ে বুশরা হনিফসহ ৩৫০ জন মেধাবী শিক্ষার্থী। গত বৃহষ্পতিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিস ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করেন। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ট্যাব বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চোরম্যান মৃনাল কান্তি ধর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমর রঞ্জণ বড়–য়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন,বারশত ইউপি চেয়ারম্যান এম.এ.কাইয়ুম শাহ প্রমূখ।উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে নানাভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে আজকের এই ট্যাব বিতরণ। যেসব শিক্ষার্থী ট্যাব উপহার পেয়েছেন তারা ভালভাবে তার সদ্ব্যবহার করবেন। এসব ট্যাব ব্যবহারের ভাল মন্দ দুই দিকই রয়েছে। এজন্য শিক্ষক অভিবাবকদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ