শিরোনাম
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা

রিপোটারের নাম / ১২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর আসন্ন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, নবগঠিত কমিটির অভিষেক, “এশিয়ান স্টার অ্যাওয়ার্ড-২০২৬”, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বৃহৎ আয়োজনকে সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী এর পরিচালনায় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. শওকতুল ইসলাম (শওকত) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নারী ও শিশু অধিকার রক্ষা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগকেও তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আর.এস.এম নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, যুগ্ম মহাসচিব হাজী মোঃ মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, মোঃ ইকবাল হোসেন রাশেদ প্রমুখ।

 

বক্তারা আরও বলেন, “এশিয়ান স্টার অ্যাওয়ার্ড-২০২৬” এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের বরণ, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

 

সভায় আগামী অনুষ্ঠানে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সফল করতে সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ