শিরোনাম
সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনা প্রধান

রিপোটারের নাম / ৩৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সাথে প্রীতিভোজেও অংশগ্রহণ করেন।

 

অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকগণ সেনাপ্রধানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;