শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

চন্দনাইশের ধোপাছড়িতে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী’র গণসংযোগ

রিপোটারের নাম / ৫৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুুরী ২৬ ডিসেম্বর( মঙ্গলবার) সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশের পাহাড়ি জনপথ ধোপাছড়ি এলাকায় গণসংযোগ করেছেন। এসময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুুরী বলেন, নৌকার গণ জোয়ার দেখে সাধারণ ভোটারদের কোনো রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেয়ার আহবান জানান। বঙ্গবন্ধু তথা স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। যারা বিভিন্ন সময় বিভিন্ন দল-মত পরিবর্তন করে জনগণ নয়, নিজের আখের গুছিয়েছেন তাদের থেকে দুরে থেকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। দল ও দেশের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর আপন সহোদর ভাই নৌকা প্রতীকের পক্ষে নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার চট্টগ্রাম-১৪ আসনে গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’গীগের সাধারন সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, আ’লীগ নেতা যথাক্রমে, মোজাম্মেল হক, ডা. নাসির উদ্দিন, মাষ্টার আহসান ফারুক, পৌর মেয়র লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান আবদুল আলিম, কৃষকলীগ নেতা নবাব আলী, আ’লীগ নেতা আবদুস সালাম, দুলাল কান্তি দাস, দক্ষিণ জেলা যুবলীগ সহ সভাপতি তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন মাহমদ, ইউপি সদস্য মো. জয়নাল, মোস্তাক আহমদ, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ