শিরোনাম
ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

চন্দনাইশে পাহাড়ী সন্ত্রাসীদের অপহৃত ২ যুবককে উদ্ধার করেছেন সেনাবাহিনী

রিপোটারের নাম / ৭৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে কাঞ্চননগর পাহাড়ী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা অভিযান চালিয়ে ২ জন যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ১৩ জুন (শুক্রবার) সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ী এলাকায় লেবু বাগানে কাজ করতে যান পিতা পুত্র ৩ জন। তাদেরকে সকালে পাহাড়ী ৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা ২ ছেলেসহ পিতা মো. হারুনকে লেবু বাগান থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে পাহাড়ী সন্ত্রাসীরা টাকা যোগাড় করার জন্য মো. হারুন (৭০) কে ছেড়ে দেয়। অপর ২ ছেলে মো. নোমান (২০) ও মো. নাঈম (১৫) কে চাঁদার দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ আর্মি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ’র নেতৃত্বে ৩৬ জনের একটি টহল টিম বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাহাড়ী এলাকার সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি, ছইল্লাছরি প্রায় ২০ কিলোমিটার এলাকায় অপারেশন পরিচালনা করে অবশেষে অপহৃত কাঞ্চননগর সওদাগর পাড়ার মোহাম্মদ হারুনের ছেলে মো. নোমান, মো. নাঈমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। সেনাবাহিনীর তৎপরতা টের পেয়ে পাহাড়ী সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। অবশেষে বিকেলে সেনাবাহিনীর টিমের সদস্যরা উদ্ধারকৃত নোমান ও নাঈমকে তার পিতা হারুনের নিকট হস্তান্তর করেন। ফলে এলাকায় শান্তি বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ