শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত।

রিপোটারের নাম / ৭২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে গরু আনতে ভারতে যান ইব্রাহিম। তারা গরু নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

 

এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে তাতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম।

 

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম জানান, ঘটনাটি ঘটেছে পোরশা সীমান্তের নিতপুর ২২৬ নম্বর পিলার এলাকায়। তিনি বলেন, এখন (বৃহস্পতিবার দুপুর) পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে চলেছেন।

 

তবে লাশ উদ্ধার ও ভারতীয় বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;