শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

পটিয়ায় রাস্তার পাশের বিলে হাত-পা বাঁধা লাশ

রিপোটারের নাম / ৪৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে পাওয়া যায়।

 

জানা যায়, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। নিহতে পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩৫।

 

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। লাশটির সুরতহাল রিপোর্ট শেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;