শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

পোরশায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ধর্ষক আটক

রিপোটারের নাম / ৮৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক ধর্ষককে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটক আনোয়ার সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে। মঙ্গলবার পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী নাসরিন সুলতানর দায়ের করা পোরশা থানার ১৩ নং নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানাগেছে, নাসরিন একজন গৃহিণী। বিগত ২০০৪ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক পশ্চিম হরিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল হাই কাফি এর সাথে তার বিবাহ হয়। তাদের ঘরে একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। গত ২৭/০৫/২০২৫ইং তারিখ দুপুরে নাসরিনের স্বামী আব্দুল হাই কাফি বিশেষ প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ যায়। এসময় তার মেয়ে খালার বাসা রাজশাহীতে ও ছেলে মাদ্রাসায় ছিলেন। একইদিন দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নাসরিন তার বাড়ীর গেটের দরজা খুলে বাড়ীর বাহিরে বাথরুমে যায়। এসময় তার স্বামী ও সন্তান বাড়ীতে না থাকার সুযোগে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আনোয়ার গেট দিয়ে বাড়ীতে প্রবেশ করে এবং ঘরের দরজা না থাকায় ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আনোয়ারকে দেখে সে ডাক চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রান নাশের : হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে একপর্যায়ে নাসরিনের চিৎকারে প্রতিবেশীরা আসলে ধর্ষক পালিয়ে যায়। এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংশা করতে চাইলে তা হয়নি ফলে নাসরিন মঙ্গলবার থানায় এসে মামলা করেন। এপরিপ্রেক্ষিতে পোরশা থানা পুলিশ আনোয়ারকে হরিপুর এলাকা থেকে আটক করে। পরে থাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;