শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

পোরশায় মোটরসাইকেল দূর্ঘটনায় অধ্যক্ষ ফিরোজ আহম্মেদের মৃত্যু

রিপোটারের নাম / ৩৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ আহম্মেদ(৪৯) মোটরসাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……..রাজিউন)। তিনি সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের ছপের আলীর ছেলে। জানাগেছে, ১ জুন উপজেলার শিশা থেকে মোটরসাইকেল যোগে সাপাহারে যাওয়ার সময় ভাগপাড়োল-ওড়নপুর রাস্তায় পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি বাবা, স্ত্রী ও দুই ছেলে, আতœীয় স্বজন, সহকর্মী সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিন, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;