শিরোনাম
পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।

রিপোটারের নাম / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ছোট পরিসরের আয়োজনে এসব কিট প্রদান করা হয়।

​এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু কিট তুলে দেন।

​কিট হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর সঠিক ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

​এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের স্ব- স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;