শিরোনাম
জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস এবং পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জিয়াউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমীক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন,উপজেলার স্ব স্ব বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা বৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মী, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাসক, আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম,জুলাই যোদ্ধাদের মধ্যে মোঃ মনিরুল শামীম, (গাংগুরিয়া) মোঃ শাকিব নিতপুর (শিতলী) যুবদলের আহবায়ক ২ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী, শিক্ষক মোঃ হারুনর রশীদ, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা,

​সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। দেশের জন্য তাদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবাইকে এক সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​আলোচনা সভা শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আহাদ আলী শাহ্ চৌধুরী, অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ডি এস বি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ