শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

মনোহরদীতে বড় বোনের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ।

রিপোটারের নাম / ৪৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

 

 

মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম।

 

গ্রেপ্তারকৃত আসামী সোহেল(৩৮) মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের রশীদ এর ছেলে। সে মনোহরদী থানায় মো.জামাল উদ্দীন এর করা অপহরণ মামলার ২ নং আসামী।

 

এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ মার্চ জামাল উদ্দীন এর মেয়ে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে ফুসলাইতে থাকে আমি এতে অস্বীকার করিলে ১-২ নং আসামী মির্জাপুর গ্রামের বাড়ীতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নেত্রকোনা কলমাকান্দা বাজারে নিয়ে চেতনানাশক ঔষধ দিয়ে একটি রুমে আটকে

রাখে।

 

৩০ মার্চ রাত আনুমানিক ৮.৩০ মিনিটেু মেয়ের জ্ঞান ফিরিলে বাবাকে মুঠোফোনে বিস্তারিত জানালে বিবাদীদ্বয়ের বাড়ীতে চাপ প্রয়োগ করিলে তারা মার্চের ৩১ তারিখে সাদিয়াকে তার ভাবীর কাছে দিয়ে যায়।এরপর থেকেই আসামীদ্বয় পলাতক রয়েছে।

 

মঙ্গলবার( ১ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ২ নং আসামীকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে মনোহরদী থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

 

মামলা সংক্রান্ত বিষয়ে মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহিনূর ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা ৬:০০ টায় ভিকটিম উদ্ধার করে তাকে সাথে নিয়ে বড় মির্জাপুর গ্রাম থেকে ১ জন গ্রেফতার করা হয়। বর্তমানে ভিকটিমের স্বাস্থ্য পরিক্ষার জন্য নরসিংদী সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ