শিরোনাম
চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

রিপোটারের নাম / ৬৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

মোঃনয়ন ইসলাম মানজার , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার প্রচারে কাজ করা সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কক্ষে আয়োজিত এ সভায় রাজনৈতিক বিশেষবর্গ, ইসলামী সংস্কৃতির , ব্যবসায়ী, সমাজকর্মী ও ছাত্রবৃন্দ অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা সুদমুক্ত অর্থনীতির গুরুত্ব ও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সুদমুক্ত অর্থনীতি শুধু ধর্মীয় নয়, বরং ন্যায়সংগত ও মানবিক একটি পদ্ধতি, যা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

ফাউন্ডেশনের সভাপতি মো. সাইফ আল ইমরান বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সুদের শোষণমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত হবে। এটি কেবলমাত্র একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও প্রয়োজনীয় একটি ব্যবস্থা।”

 

সভায় উপস্থিত ছিলেন কাউখালি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাজির হাওলা আকবারিয়া দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সালাহউদ্দীন,গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটু, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, ডাঃমোঃমাসুম বিল্লাহ,ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছাত্র নেতা হেলাল উদ্দিন,সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মাতুব্বর, মোঃ তাওফিক ইসলাম, মোঃতারেক মনোয়ার, এবং রাঙ্গাবালী উপজেলা সুদমুক্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ আল ইমরান, সাধারণ সম্পাদক মুন্সি ইমরান এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ ও ছাত্রবৃন্দ ।

 

বক্তারা সুদবিহীন বিনিয়োগ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক মুক্তির পথ তৈরির আহ্বান জানান। পাশাপাশি, সরকারের নীতিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

 

আলোচনা শেষে বিভিন্ন অংশগ্রহণকারীরা সুদমুক্ত অর্থব্যবস্থার প্রসারের জন্য ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ