শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় দুটি নির্বাচনি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড ।

রিপোটারের নাম / ৬৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: রাজশাহীর বাঘায় দুটি নির্বাচনি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকুড়িয়া ইউনিয়নের জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড মিলন হোসেন বলেন, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আরেকটি কক্ষের অনেক দূরত্ব। আগুন ও ধোঁয়া দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এ বিষয়ে ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষ্যে বিদ্যালয়টি পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসকক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে। তবে ধারণা করছি, অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে কোনো দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি বিদ্যুৎ শর্টসার্কিট থেকে নাকি নাশকতা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুটি নির্বাচনি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;