শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে তাউস গ্রুপ অফ কোম্পানির নতুন অফিস উদ্বোধন

রিপোটারের নাম / ১৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের শারজায় তাউস গ্রুপ অফ কোম্পানির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার শারজাহ মেগা মলের পাশে, পুরনো ইমিগ্রেশনের অপজিটে তাউস গ্রুপ অফ কোম্পানির এ অফিস ফিতা কেটে  উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও বাংলাদেশ সমিতি শারজার দপ্তর সম্পাদক মোঃ বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
তাউস কোম্পানির ব্যবস্থাপক মো. হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইউ.এ.ই বিএনপির সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ সাহাদাত হোসেন, আমিনুল ইসলাম আমিন, বিএনপি নেতা মোস্তফা মাহমুদ, এস.এম কামাল, মোহাম্মদ হামিদ আলী,  কামাল হোসেন, সিরাজুল ইসলাম (নবাব), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, মোঃ নুরুল আবছার, ইঞ্জিনিয়ার করিমুল হক, মোঃ আবু বকর, মোঃ নুরুল ইসলাম বাবলু, মোঃ কামাল, মোঃ আদিল, আদনান, মারুয়ান সহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেজবানি খাবার পরিবেশন করা হয়।
কোম্পানীর চেয়ারম্যান মোঃ বদিউল আলম বলেন,  তাউস গ্রুপ অফ কোম্পানিতে নতুন ব্যবসায়ী লাইসেন্স ও রিনিউ, পার্টনার ভিসা, ফ্যামেলী ভিসা, গোল্ডেন ভিসা, নতুন লেবার ভিসা ও ভিসা রিনিউ, ভিসার জন্য মেডিকেল টাইপিং, ডকুমেন্ট এটেষ্টেট, ইমিগ্রেশন, লেবার ইকোনোমির কাজ ও চেম্বারের তাওজি, তাসহিলসহ সকল ধরনের কাজ করা হয়। এক কথায় ওয়ান ষ্টপ সার্ভিস সেন্টার। এটি একটি বাংলাদেশীদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।


এই ক্যাটাগরির আরো সংবাদ