শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা।

রিপোটারের নাম / ৯০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সাকিবকে ছাড়া বাংলাদেশ দল! একটা সময় এমনটা ভাবা না গেলেও এখন তা অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তবে এখনো সাকিবকে ভুলতে পারছে না দল। দলের কোনো বিপদ হলেই মনে পড়ে তাকে।

যেমনটা হলো দু’দিন আগে। বৃহস্পতিবার বাংলাদেশ দল পাল্লাকেলেতে মুখোমুখি হয় শ্রীলঙ্কার। একই সময়ে সাকিব মাঠে নামেন দুবাই ক্যাপিটালসের হয়ে। ম্যাচটা খুব খারাপভাবে হেরে যায় টাইগাররা।

অন্যদিকে দুবাইকে একাই জেতান সাকিব। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে হন ম্যাচসেরা। একদিকে দলের ব্যর্থতা, অন্যদিকে সাকিবের সফলতা; সব মিলিয়ে সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা।

এমতাবস্থায় আরো একটু আশার বাণী শোনালেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান। অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা আছে বলে জানান তিনি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান বললেন, দরজা সবসময়ই খোলা সাকিবের জন্য।

‘অবশ্যই যেটা আমরা সবাই জানি যে- ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান। এটার দ্বিতীয় মত কেউ বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন।’

তবে পুরো বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ ও টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন ইফতেখার। বলেন, ‘এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরে যে- তারা কী চিন্তা করছে।’

‘বর্তমান বিসিবি প্রেসিডেন্ট পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স এবং টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও তো নজরে আসছে। সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত।’

উল্লেখ্য, গত আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সাকিব আর দেশে ফেরেননি। এর মাঝে তার নামে হত্যা মামলাসহ আরো বেশ কয়েকটি অভিযোগ উঠে। সবকিছু বিবেচনায় ও বিসিবি থেকে নিরাপত্তা না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না তার।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;